এবার ইন্টারনেট প্যাকেজের দাম কমাল জিপি-রবি-বাংলালিংক

১১ নভেম্বর ২০২৩, ১০:০৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
জিপি-রবি-বাংলালিংক

জিপি-রবি-বাংলালিংক © লোগো

এবার মুঠোফোনের ইন্টারনেটের প্যাকেজের দামে পরিবর্তন আনল বেসরকারি তিন অপারেটর। এতে জনপ্রিয় ও স্বল্প আয়ের গ্রাহকদের ব্যবহৃত ডেটা প্যাকেজগুলোর দাম কমেছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

এর মধ্যে তিনদিনের দামেই সাতদিন মেয়াদি প্যাকেজ দিচ্ছে রবি। আগের তিনদিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে সাতদিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল।

তিনটি অপারেটরের ওয়েবসাইটে প্রকাশিত নতুন প্যাকেজ থেকে জানা গেছে, ১৫ অক্টোবরের আগে ৪৮ টাকায় দেওয়া তিন দিন মেয়াদের এক জিবি ডাটা প্যাকেজে এখন মেয়াদ দেয়া হচ্ছে সাতদিন। অবশ্য ১৫ অক্টোবর থেকে সাতদিন মেয়াদে একই পরিমাণ ডাটা কিনতে গ্রাহকের খরচ হচ্ছিল ৬৮ টাকা। অর্থাৎ খরচ কমে এলো সপ্তাহে ২০ টাকা।

আরও পড়ুন: উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে কেন পড়াশোনা করবেন?

অন্যদিকে গ্রামীণফোনের তিনদিনের এক জিবির ডাটা প্যাকেজের দাম শুরুতে ৪৬ টাকা থাকলেও ১৫ অক্টোবর থেকে একই ডাটার সাতদিনের প্যাকেজ কিনতে খরচ হচ্ছিল ৬৯ টাকা। শুক্রবার রাত থেকে সেটা আবার ৪৮ টাকায় নামিয়েছে অপারেটরটি।

প্রথমে তিনদিনের দেড় জিবি ডাটা প্যাকেজ বাংলালিংক ৪২ টাকায় দিতো। ১৫ অক্টোবর থেকে সাতদিন মেয়াদি সেই ডাটা প্যাকেজ ৬৯ টাকায় বিক্রি করছিল অপারেটরটি। ২৫ দিনের মাথায় পুনর্বিন্যাস করা প্যাকেজে দাম না কমিয়ে ৫০ শতাংশ বোনাস ঘোষণা করে ৬৯ টাকায় দুই জিবি ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক।

একইভাবে আগে তিনদিনের জন্য ৪২ টাকায় এক জিবি এবং ৪৯ টাকায় দেড় জিবি ডাটা দেওয়া এয়ারটেল ১৫ অক্টোবর থেকে ৬৮ টাকায় দেড় জিবি ডাটা প্যাকেজ অফার করছিল সাতদিন মেয়াদে। শুক্রবার থেকে একই দামে তারা দুই জিবি ইন্টারনেট ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে।

স্থানীয় প্রশাসন গুলোতে দলীয় নেতাদের পুনর্বাসন হচ্ছে: রুমী…
  • ০১ এপ্রিল ২০২৬
গণভোট উপেক্ষা বিপজ্জনক পরিস্থিতির জন্ম দেবে: আ স ম রব
  • ০১ এপ্রিল ২০২৬
বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence