বাড়ি ফেরা হলো না কলেজছাত্র জোবায়েরের

০৬ নভেম্বর ২০২৩, ১০:০২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
মোহাম্মদ জোবায়ের

মোহাম্মদ জোবায়ের © ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বন্ধু। রবিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

নিহত ওই কলেজছাত্রের নাম মোহাম্মদ জোবায়ের। আহত তার বন্ধুর নাম হৃদয়। তাদের বাড়ি উপজেলার কুমিরা মোল্লাপাড়া এলাকায়। তাদের দু’জনই ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পাবিরবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে কলেজ ছুটির পর দুই বন্ধু মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় অতিক্রম করার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হন দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৮টার চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন। হৃদয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।  

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ জানান, দুর্ঘটনার পরপরই তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থা জোবায়েরে মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না:…
  • ০৩ মার্চ ২০২৬
সৌদি আরবে আবারও হামলা চালাতে পারে ইরান: যুক্তরাষ্ট্রের সতর্…
  • ০৩ মার্চ ২০২৬
ইউটিএলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহ…
  • ০৩ মার্চ ২০২৬
খামেনিকে হত্যায় যেভাবে গোয়েন্দা নজরদারি চালিয়েছে ইসরায়েল 
  • ০৩ মার্চ ২০২৬
চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্…
  • ০৩ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন খবর দিল মন্ত্রণালয়
  • ০৩ মার্চ ২০২৬