মির্জা ফখরুলের মুক্তি দাবি ৫৮৭ বিশিষ্টজনের

০৪ নভেম্বর ২০২৩, ১১:১৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেছেন দেশের ৫৮৭ জন বিশিষ্ট নাগরিক ও বুদ্ধিজীবী। শনিবার এক বিবৃতিতে  তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর থেকে এ পর্যন্ত এক পুলিশ সদস্য, সাংবাদিকসহ বিরোধী রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হয়েছেন। এ পরিস্থিতি কারও কাম্য হতে পারে না। অবিলম্বে সংঘাতের পথ পরিহার করে সমাধান খুঁজতে হবে।

বিশিষ্টজন মনে করেন, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ক্রমেই জোরদার হচ্ছে। মাঠ পর্যায়ের নেতাকর্মীকে ঢালাও গ্রেপ্তারের মধ্য দিয়ে পরিবেশ ঘোলাটে করা হচ্ছে। ইতোমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, সাবেক উপ-উপাচার্য ড. আ ফ ম ইউসুফ হায়দার, এ জে মোহাম্মদ আলী, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ রয়েছেন। 

চাঁদপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই নারী আটক
  • ১৬ মার্চ ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ব্যাংকিং অফিসার নে…
  • ১৬ মার্চ ২০২৬
প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
সৌম্যকে না খেলানোর ‘অদ্ভুত’ ব্যাখ্যা মিরাজের
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence