আবার পিছিয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধনের তারিখ

২০ অক্টোবর ২০২৩, ০২:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ আবার পিছিয়েছে। এবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ নভেম্বর। এ নিয়ে এই অংশে মেট্রোরেলের উদ্বোধনের তারিখ তিন দফা পেছানো হলো।

আজ শুক্রবার (২০ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নুরী এ তথ্য নিশ্চিত করেন।

মেট্রোরেল লাইন ৬-এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ পেছনোর কারণ হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়কের সচিব বলেন, প্রধানমন্ত্রীর শিডিউলজনিত কারণে উদ্বোধনের তারিখ পেছানো হয়েছে। এছাড়া আর অন্য কোনও কারণ নেই।

এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন।

পরে সম্প্রতি আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৩ অক্টোবর মেট্রোরেল উদ্বোধন করবেন। 

বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence