তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল

১০ অক্টোবর ২০২৩, ০৮:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ফটো

সিস্টেম ইন্টিগ্রেশন করার জন্য তিনদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। আর ১৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। ১৬ অক্টোবর থেকে যথারীতি মেট্রোরেল চলবে।

এমএএন ছিদ্দিক বলেন, আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের কাজ হচ্ছে উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সাথে আগারগাঁও-মতিঝিল অংশকে সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেয়া। আর এই কাজটা করতে হলে আমাদের তিনদিন সময় দরকার।

৩০ ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ,…
  • ২৫ অক্টোবর ২০২৬
১২-১৪ ও ১৬ হাজার টাকা হারে বৃত্তি পাচ্ছেন এসএসসি পাস ও বিশ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় তৈরি হতে পারে আগামীকাল
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরের বিজয়ী কে, জানেন মাত্র ৫ জন!
  • ২৫ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ–যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, গ্রেপ্তা…
  • ২৫ অক্টোবর ২০২৬
ধানের শীষের নির্বাচন করতে চেয়েছিলেন মাহফুজ আলম
  • ২৫ অক্টোবর ২০২৬