হজে গিয়ে বাংলাদেশের ১০৯ হাজির মৃত্যু

১৯ জুলাই ২০২৩, ০৯:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা

হজ পালন শেষে দেশে ফিরছেন হাজিরা

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭১ হাজার ৫৫৪ জন হাজি। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১০৯ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮৪ জন, মহিলা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৮৯, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।

আরও পড়ুন: রাজধানীতে ১৪ তলা থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬
যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬