জামায়াত এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ PM
ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন © সংগৃহীত

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নির্মাণস্থলে নিষেধাজ্ঞার ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, কুয়াকাটার মাস্টারপ্ল্যানে জমিটি রেলওয়ে স্থাপনার জন্য বরাদ্দ রয়েছে। যথাযথ অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় কাজ বন্ধ করা হয়েছে।

কলাপাড়া উপজেলার লতাচাপলী মৌজায় প্রায় ২১ একর ৬৬ শতক জমিতে এ প্রকল্পের কার্যক্রম চলছে। সেখানে মসজিদ ও কনভেনশন হল নির্মাণের পাশাপাশি অন্তত ছয় একর জমির উন্নয়ন ও সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। রিসোর্টের ওয়েবসাইটেও চেয়ারম্যান হিসেবে তার নাম ও ছবি রয়েছে।

এদিকে, জমির মালিকানা দাবি করে রাখাইন সম্প্রদায়ের উমাচ্যান দেওয়ানি আদালতে মামলা করেছেন। তার দাবি, জমিটির মালিক ছিলেন তার দাদা চিথাও ও নাথাও।

প্রকল্পের স্থানীয় প্রতিনিধি মো. মনির মুসুল্লী দাবি করেন, তারা ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছেন এবং ভবন নির্মাণের অনুমতি চেয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের দপ্তরে আবেদন করেছেন। কুয়াকাটা পৌরসভা থেকেও অনাপত্তিপত্র নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার অভিযোগ, এ ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপানি বিনিয়োগের দরজা খুলছে, বাংলাদেশ কি প্রস্তুত?
  • ২৭ অক্টোবর ২০২৬
৭০ শিক্ষককে নিয়ে আন্তর্জাতিক জলি ফোনিক্স প্রশিক্ষণের আয়োজ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা করিমে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শি…
  • ২৭ অক্টোবর ২০২৬