সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীর মৃত্যু

২৫ জুন ২০২৩, ০৩:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
ধনবাড়ী থানা

ধনবাড়ী থানা © ফাইল ফটো

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) সকালে ধনবাড়ী উপজেলার বাজিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার পাঁচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) ও মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)। তারা দুজনই উপজেলার বীরতারা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, তারা দুজন মোটরসাইকেলযোগে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা মেহগনি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence