কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাকারবারি গ্রেপ্তার

২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ PM
চোরাই মোবাইলসহ গ্রেপ্তার রশিদুল ইসলাম রতন

চোরাই মোবাইলসহ গ্রেপ্তার রশিদুল ইসলাম রতন © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে রশিদুল ইসলাম রতন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রতন উপজেলার মধ্য ভরতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইল ফোন ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার মাধ্যমে ভারত থেকে চোরাই পথে আসা মোবাইল ফোন দেশের বিভিন্ন এলাকার শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো বলে পুলিশের দাবি।

পুলিশ আরও জানায়, রতন ও তার কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে একটি চক্র গড়ে উঠেছিল। তাকে গ্রেপ্তারে এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়। তবে প্রতিবারই তিনি পুলিশের নাগালের বাইরে থেকে যান।

সর্বশেষ কুড়িগ্রামের পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানার একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার রতনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬