পদোন্নতি পেলেন ১৯১ বিচারক

২৪ জুন ২০২৩, ০৮:৪০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের অধিনস্ত আদালতের ১৯১ জন বিচারককে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সহকারী জজ বা সমপর্যায়ের এসব বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার।

শনিবার (২৪ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-১) এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দারের সই করা  প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সহকারী জজ বা সমপর্যায়ের এসব বিচারককে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্ত বিচারকরা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ -এর বেন্তন স্কেলের চতুর্থ গ্রেড অনুসারে বেতন পাবেন।

ট্যাগ: আদালত
এইচএসসি পাসেই সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ১৮ এপ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ হারালেন কলে…
  • ১৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ
  • ১৪ এপ্রিল ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
  • ১৪ এপ্রিল ২০২৬
কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬