সব মাদ্রাসা-কিন্ডারগার্টেনে গঠন করা হবে স্কাউট দল

১৯ মে ২০২৩, ০৫:৫৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
সব মাদ্রাসা-কিন্ডারগার্টেনে গঠন করা হবে স্কাউট দল

সব মাদ্রাসা-কিন্ডারগার্টেনে গঠন করা হবে স্কাউট দল © সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ স্কাউটসের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, দেশের সকল মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে স্কাউট দল গঠন করা হবে। স্কুলগুলোতে দুটি করে দল গঠন করা হবে। এমনকি পথশিশুদের নিয়েও কাজ করবে স্কাউটস।

শুক্রবার (১৯ মে) দুপুরে যশোরের পুলেরহাটে আঞ্চলিক স্কাউট কেন্দ্রে খুলনা অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবিব। প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এমএম ফজলুল হক আরিফ, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, স্কাউটস কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৭ সাল থেকে ২০১৯ সালের ৮টি গ্রুপে শাপলা কাব অ্যাওয়ার্ড ও ২০২০ সালের প্রেসিডেন্টস স্কাউটের ২৬৬ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. মোজাম্মেল হক খান বলেন, বাংলাদেশ স্কাউটস এশিয়া মহাদেশে তৃতীয় অবস্থানে রয়েছে। একইসাথে বিশ্বেও বাংলাদেশের অবস্থান তৃতীয়। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ স্কাউটসকে দ্বিতীয় অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ৫০ বছর আগে বাংলাদেশ স্কাউটসের সদস্য ছিল মাত্র ৫০ হাজার। এখন এই সংখ্যা ২২ লাখ ৩৪ হাজারে দাঁড়িয়েছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা অর্ধ কোটিতে পৌঁছাবে।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ৩ ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ১৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলে…
  • ১৫ মার্চ ২০২৬
হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল এক আসামি
  • ১৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ও ইরাকের এরবিলে তেল শোধনাগারে…
  • ১৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শিল্পকারখানা গুটিয়ে নিতে বলল ইরান
  • ১৫ মার্চ ২০২৬
মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081