জুলাইয়ে মেট্রোরেল ‘চলবে’ আগারগাঁও-মতিঝিল রুটে

১৭ এপ্রিল ২০২৩, ০৫:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM

© সংগৃহীত

আগামী জুলাই মাস থেকে রাজধানীর আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চালু হবে। এটি মেট্রোরেলের দ্বিতীয় অংশ। এসময় মেট্রোরেলের পারফরম্যান্স টেস্টে হবে। সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের সভাকক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক এ তথ্য জানান।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে। তারপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট এবং ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। তারপরে এটা পরিপূর্ণভাবে চালানো হবে।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষকতা, ছাত্রলীগের রাজনীতি দুটোই করেন ইডেনের শিলা

এর আগে আগারগাঁও-মতিঝিল রুটে আগামী নভেম্বর থেকে মেট্রোরেল যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার ডিএমটিসিএল এমডি সে ইঙ্গিত দিয়ে বলেন, আমাদের হাতে ৬ মাস সময় আছে। সবকিছু লক্ষ্যমাত্রা আমাদের টার্গেটের মধ্যেই আছে। আমরা এই সময়ের মধ্যেই শেষ করব। 

মেট্রোরেলের আয়ের হিসেব তুলে ধরে এম এন সিদ্দিক বলেন, গতকাল রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত মেট্রোরেলে মোট যাত্রী ভ্রমণ করেছেন ১৩ লাখ ৫৮ হাজার। এতে আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

নতুন পে স্কেলে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর
  • ৩০ অক্টোবর ২০২৬
৬ বিভাগে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাজিল দলে নতুন ৫ মুখ, আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা
  • ৩০ অক্টোবর ২০২৬
দুদকে ফিরেছেন প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে চাক…
  • ৩০ অক্টোবর ২০২৬
শাহবাগে বিকেলে গণবিক্ষোভ করবে এনসিপি
  • ৩০ অক্টোবর ২০২৬
জাতীয় বেতন স্কেলের পে ফিক্সেশনে ঘুষ বাণিজ্যের অভিযোগ
  • ৩০ অক্টোবর ২০২৬