নিউ সুপার মার্কেটে আগুন

‘আমাদের সব স্বপ্ন আগুনে পু‌ড়ে শেষ’

১৫ এপ্রিল ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৪ AM
ব্যবসায়ীরা চোখের সামনেই আগুনে পুড়তে দেখছেন তাদের স্বপ্ন

ব্যবসায়ীরা চোখের সামনেই আগুনে পুড়তে দেখছেন তাদের স্বপ্ন © সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। `আমার  সব আগুনে পুড়ে শেষ। সব শেষ হ‌য়ে গেল রে। অাল্লাহ আমার কিছুই রইল না। এখন পরিবার পরিজন নিয়া কেমনে চলমু।` ঢাকা নিউ সুপার মার্কেটের সাম‌নে হাঁটু জল। পা‌নির মধ্যে দাঁড়িয়ে এসব কথা বল‌তে বল‌তে বিলাপ ক‌রে কাঁদছেন মো. মইনুল হো‌সেন। 

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। নিউ সুপার মার্কেটের ৩২৫ নাম্বার মালিক তিনি। জাক্কাস ফ্যশনের না‌মের দোকা‌নে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল ব‌লে জানান মঈনু‌ল।

মঈনুল ব‌লেন, আমার বাসা মিরপুর। আগুন লাগছে, খবর পাইয়া ছু‌টে এসে দে‌খি পুরা মার্কেটে ধোঁয়া আর ধোঁয়া। আমার সব শেষ‌রে ভাই। সব আগুনে পুড়ে যাচ্ছে। 

মইনুলের মূলত পাজ্ঞা‌বীর দোকান। তিনি ব‌লেন, ঈ‌দের জন্য অনেক পাঞ্জাবী তুলেছি। কিছু বি‌ক্রি ক‌রে‌ছি। সব মি‌লি‌য়ে ৩০ লাখ টাকার মালামাল হ‌বে। সব‌তো এখন আগুনে পুড়ে যাচ্ছে।

অনেকেই শুরতে ঝুঁকি নিয়ে মালামাল বের করতে পারলেও আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আর কেউ বের করতে পারছেন না। ব্যবসায়ীরা চোখের সামনেই আগুনে পুড়তে দেখছেন তাদের স্বপ্ন। 

নিউ সুপার মার্কেটে আগুন

জানা গেছে, মার্কেটটিতে কাপড়ের দোকান ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

এদিকে,  প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬