বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪১ ইউনিট

০৪ এপ্রিল ২০২৩, ০৮:১৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
বঙ্গবাজারে ভয়াবহ আগুন

বঙ্গবাজারে ভয়াবহ আগুন © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১টি কাজ করছে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন। বঙ্গবাজারের আশপাশে সব রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ঠিক বিপরীত পাশেই বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টার দিকে বঙ্গবাজারে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। 

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪১ ইউনিট

বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ ১০ কোটি মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে ডেকে থাকেন। এই চারটি মার্কেটে প্রায় তিন হাজার দোকান রয়েছে। প্রতিটি মার্কেটে ২৫ থেকে ৩০ জন করে দারোয়ান রয়েছেন বলে ব্যবসায়ীরা জানান।

5d4e7dd4-a7f8-43ee-ab6d-a3a439cbd891

প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলায় আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এ ধরনের দুর্ঘটনা তাদের পথে নামিয়ে দিয়েছে। মাত্রই ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে এ ধরনের আগুন ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। 

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ট্যাগ: জাতীয়
এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল
  • ৩০ অক্টোবর ২০২৬
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল
  • ৩০ অক্টোবর ২০২৬
একযোগে পুলিশের ২৮ সদস্য ক্লোজড
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬