ডিবি কার্যালয়ে হিরো আলম

০১ এপ্রিল ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© সংগৃহীত

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন। ব্যক্তিগত কারণে আজ শনিবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেছেন বলে জানা গেছে।

ডিবি সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে হিরো আলম ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি একটি বিষয়ে ডিবি পুলিশের সহযোগিতা চান। এ ব্যাপারে কাজ শেষে বের হয়ে কথা বলবেন।

সম্প্রতি পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনের নিমন্ত্রণে বাংলাদেশ থেকে ছুটে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও হিরো আলমসহ অনেকেই।

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হলে তখন ডিবি প্রধান হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, সেখানে যাওয়ায় তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এর আগে গত বছরের ২৭ জুলাই পুলিশের এই গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য হিরো আলমকে ডেকে পাঠানো হয়। তখন হিরো আলম বলেছেন, এদিন ভোর ৬টার দিকে ডিবির লোকজন তার রামপুরার অফিস থেকে তাকে তুলে আনে। দুপুর ২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে আউটলেট ম্যানেজার, পদ ২০, আবেদন শেষ …
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
  • ২৩ এপ্রিল ২০২৬