রাষ্ট্রপতির সঙ্গে নতুন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
রাষ্ট্রপতির সঙ্গে নতুন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে নতুন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ফার্স্টলেডি বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন, তার সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। ‌

রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। এ সময় তারা কুশল বিনিময় করেন ও স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close