দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হিরো আলম, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

২২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৪ PM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

বিএনপির এমপিদের পদত্যাগে জাতীয় সংসদের শূন্য হওয়া পাঁচটি আসনের উপনির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তফসলি অনুযায়ী ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো শূন্য আসনগুলোতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে। উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া জাপা বৃহস্পতিবার বনানী কার্যালয় থেকে দলীয় ফরম বিক্রি শুরু করে।

ফরম কিনতে বৃহস্পতিবার দুপুরে কয়েকজনকে সঙ্গে নিয়ে বনানীতে যান হিরো আলম। কিন্তু জাপার দপ্তর থেকে জানানো হয়, তাঁর কাছে ফরম বিক্রি করা হবে না।

জাপার দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক খান স বলেছেন, দলীয় মনোনয়ন ফরম শুধুমাত্র দলের নেতাকর্মীদের কাছে বিক্রি করা হবে। তারপর যাচাইবাছাই করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে। হিরো আলম জাপার কেউ নন। তাই তাঁর কাছে ফরম বিক্রি করা হয়নি।

তবে হিরো আলমের দাবি, তিনি ২০১৮ সালে জাপায় যোগ দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে জাপার মনোনয়ন ফরমও কিনেছিলেন। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোটে। এবারও তিনি মনোনয়ন চেয়েছেন। কিন্তু তিনি মনোনয়ন পাননি। তিনি এতে ক্ষুব্ধ, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

নববর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে লাঠিখেলা, ধুয়া গান-গম্ভীরায় লো…
  • ১৫ এপ্রিল ২০২৬
৩ দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ইসরায়েলি মুদ্রা ‘শেকেল’, দর…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ, বাংলা প্রশ্ন দেখুন এখানে
  • ১৫ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই: আইন…
  • ১৫ এপ্রিল ২০২৬
প্রাথমিকে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়তে পারে
  • ১৫ এপ্রিল ২০২৬
পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হচ্ছে …
  • ১৫ এপ্রিল ২০২৬