মেট্রোরেল উদ্বোধনের ‍দিন ছাদে কাপড় ‍শুকানো যাবে না

২২ ডিসেম্বর ২০২২, ১২:১৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
মেট্রোরেলের উদ্বোধন হবে ২৮ ডিসেম্বর

মেট্রোরেলের উদ্বোধন হবে ২৮ ডিসেম্বর © ফাইল ছবি

ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হচ্ছে আগামী ২৮ ডিসেম্বরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন মেট্রোরেল উদ্বোধন করবেন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মেট্রোরেল চলাচল শুরু হবে। প্রথম ট্রেনটি চালাবেন একজন নারী চালক।

উদ্বোধনীর দিনে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত এলাকার ভবনের বাসিন্দাদের জন্য সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেট্টোপলিটন (ডিএমপি) পুলিশ কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করেছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে— কোনো ভবন বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না; বাণিজ্যিক ভবনে ২৮ ডিসেম্বরে নতুন অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না; ২৮ ডিসেম্বর মেট্রোরেল–সংলগ্ন ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না, কেউ দাঁড়াতে পারবেন না।

ওইসব এলাকার ভবন বা ফ্ল্যাটে কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না; মেট্রোরেল–সংলগ্ন ভবনের বাণিজ্যিক এলাকার বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ থাকতে পারবেন না; আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত কোনো ভবন বা ফ্ল্যাটে বৈধ অস্ত্র থাকৈলে ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে এবং মেট্রোরেলের দু’পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence