পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ AM
সচিবালয়ে চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তার দুঃখ-দুর্দশার কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাক্ষাতের আবেদন করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক সাক্ষাৎ পান তারা। এ সময় চিকিৎসকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক বৈষম্য ও ন্যায়সংগত দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করতে গিয়েছিলেন। দুপুর নাগাদ কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রধানমন্ত্রী তাদের সামনে উপস্থিত হন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের বক্তব্য শোনেন। চিকিৎসকরা তাদের প্রশাসনিক জটিলতা ও মানবিক সংকটের কথা জানালে প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি ১ হাজার ৮২১ জন কর্মকর্তার পক্ষ থেকে দেওয়া লিখিত আবেদনটি গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া আবেদন অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডাপদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রীরের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার শিকার। তাদের অভিযোগ, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং সব শর্ত পূরণ করা সত্ত্বেও বিগত অন্তর্বর্তী সরকারের আমলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি আটকে দেওয়া হয়েছিল। 

আবেদনে চিকিৎসকরা উল্লেখ করেন, এই বঞ্চনার ফলে স্বাস্থ্য ক্যাডারের প্রশাসনিক কাঠামোয় একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে অনেক জুনিয়র কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন, যা পেশাগত মর্যাদাহানি ও বিশৃঙ্খলা তৈরি করছে। তারা এই বৈষম্য দূর করে দ্রুত পদোন্নতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মেসিদের বিশ্বকাপ স্মৃতি ফেরাল এএফএ
  • ২০ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলির গুরুত্বপূর্ণ ৩ বিষয় জানাল মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
সাতক্ষীরা শহরে প্রতি ৪ জনে ১ জন জলবায়ু উদ্বাস্তু, সুরক্ষায়…
  • ২০ আগস্ট ২০২৬
‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে …
  • ২০ আগস্ট ২০২৬
প্রতিদিনের খাবারে কেন রাখবেন হলুদ?
  • ২০ আগস্ট ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি পদে পুনর্নিয়োগ পেলেন অধ্য…
  • ২০ আগস্ট ২০২৬