হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...

০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ AM , আপডেট: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফেনীতে হেডফোন কানে দিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় আরিফ হোসেন রানা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে জেলা শহরের বারাহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রানা সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের মৃত নুর আলমের ছেলে। তিনি বারাহিপুর এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদুর রহমান জানান, দুপুরে রানা কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে ট্রেন আসতে দেখে স্থানীয়রা চিৎকার করে সতর্ক করলেও তিনি তা শুনতে পাননি। পরে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, বারাহিপুর এলাকার ৯১/৬৭ পিলারের মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে কুমিল্লার লালমাইয়ে ট্রেনের ধাক্কায় মো. সুমন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার দত্তপুর অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামের ফরিদ আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন মোটরসাইকেলে দত্তপুর রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9