রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই

০১ এপ্রিল ২০২৬, ১১:৩২ AM
 রাশিয়ার সামরিক বিমান

রাশিয়ার সামরিক বিমান © সংগৃহীত

রাশিয়ার ক্রিমিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে একটি এএন-২৬ মডেলের সামরিক বিমান। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের ৬ জন ক্রুসহ ২৯ জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, বিমানটি আরোহীদের নিয়ে একটি নিয়মিত রুটিন মহড়ায় বের হয়েছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীকালে জানা যায় যে, বিমানটি ক্রিমিয়ার নিকটবর্তী পাহাড়ি এলাকায় সজোরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে রাশিয়ার সেনাবাহিনী মনে করছে, মূলত যান্ত্রিক গোলযোগের কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত ও সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

উল্লেখ্য, সোভিয়েত আমলে তৈরি এএন-২৬ মডেলের এই দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হয়। এটি স্বল্প থেকে মাঝারি দূরত্বে সামরিক রসদ এবং সীমিত সংখ্যক আরোহী বহনে সক্ষম। এই মডেলের বিমান এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়েছে, যার মধ্যে ২০২০ সালে ইউক্রেনের খারকিভে ২৮ জন আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অন্যতম।

যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এই ঘটনার পেছনে ইউক্রেনের কোনো হামলা রয়েছে কি না—এমন প্রশ্ন উঠলেও রাশিয়ার সেনাবাহিনী সরাসরি এই জল্পনা উড়িয়ে দিয়েছে এবং একে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9