আজ সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

০১ এপ্রিল ২০২৬, ০৮:১৩ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

সুনামগঞ্জে সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বুধবার (১ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বুধবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের আওতায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিউবোর নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ জানান, ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট-ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২-এর জাম্পারিং কাজ সম্পাদন করা হবে। এই কাজের জন্য ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাটডাউন করা প্রয়োজন। একই সময়ে ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজও সম্পন্ন করা হবে।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই সাময়িক রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬