অবৈধ মজুত হওয়া ২ লাখ টনের বেশি তেল উদ্ধার

৩০ মার্চ ২০২৬, ০৪:২৩ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০৪:২৫ PM
অবৈধভাবে মজুত করা তেল উদ্ধার

অবৈধভাবে মজুত করা তেল উদ্ধার © ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা দুই লাখ টনের বেশি জ্বালানী তেল উদ্ধার করেছে ভিজিলেন্স টিম। বাজারে কৃত্রিম সংকট তৈরি ও দাম বাড়ানোর উদ্দেশ্যে এসব তেল গুদামজাত করা হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সোমবার (৩০ মার্চ) পাওয়া তথ্যমতে, উদ্ধার হওয়ার তেলের মধ্যে রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার ডিজেল, ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতিতেলের অস্বাভাবিক সংকটের অভিযোগের প্রেক্ষিতে যৌথভাবে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে রাজধানীসহ বিভিন্ন জেলার গুদাম ও ডিপোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়।

এর আগে শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেউ যাতে অবৈধভাবে তেলের কারবার করতে না পারে সেজন্য প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব তদারকি দল গঠন করে প্রশাসন নজরদারি জোরদার করেছে বলে জানানো মন্ত্রণালয়েরর বিজ্ঞপ্তিতে। অবৈধ মজুতদারি ও কালোবাজারির তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও আসছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

ট্যাগ: বিদ্যুৎ
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬