ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুকুরের মৃত্যু

২৬ মার্চ ২০২৬, ১২:৪০ AM
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কুকুর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কুকুর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃষ্টির পানিতে বৈদ্যুতিক সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি কুকুর মারা গেছে। আজ বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও সূর্যসেন হল গেইটের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে এ ঘটনা ঘটে। এ নিয়ে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ শিক্ষার্থী ইসরাফিল আলম জানান, তিনি হঠাৎ কুকুরের চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখেন কুকুরটি কাঁপছে এবং মুহূর্তের মধ্যেই সেটি নিস্তেজ হয়ে পড়ে। রাস্তার ওপর জমে থাকা পানির মধ্যে থাকা বৈদ্যুতিক পিলার থেকে শক খেয়েই এই দুর্ঘটনাটি ঘটে বলে উল্লেখ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা ও অব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, রাস্তার ওই অংশে ছোট ছোট ল্যাম্পপোস্টগুলো চুরি হয়ে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনকভাবে উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। তিনি অভিযোগ করেন যে, এই বিপজ্জনক তারগুলো স্থায়ীভাবে মেরামত না করে কেবল কসটেপ দিয়ে দায়সারাভাবে পেঁচিয়ে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অসচেতনতা ও অবহেলার কারণে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী শিলা খাতুন অভিযোগ করে বলেন, ‘কুকুর মারা গেলো এতে প্রশাসনের টনক নড়বে না। মানুষ মারা গেলে তারা হয়তো পদক্ষেপ নিতো। দেখা যাক পদক্ষেপ নিবে নাকি মানুষ মরার অপেক্ষায় থাকবে।‘

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব লুৎফর রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে সাথে সাথেই সেখানে  আমরা লোক পাঠিয়েছি। তারা সেটা রিকোভার করছে। এছাড়া আমরা এই মুহূর্তে সব জায়গার সংযোগ পরীক্ষা করে দেখতেছি। যাতে কোনো ধরনের দূর্ঘটনা না ঘটতে পারে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9