রাতেই ভরে গেছে গোলাপবাগ মাঠ

১০ ডিসেম্বর ২০২২, ১২:৩৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© সংগৃহীত

আজ ১০ ডিসেম্বর সকাল ১১ টা থেকে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। কিন্তু রাতেই সমাবেশস্থল রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠ বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি প্রদান করে। বিএনপির আবেদনের পর ডিএমপি সমাবেশের জন্য ২৬টি শর্ত দিয়ে সমাবেশের অনুমতি দেয়।অনুমতি পাওয়ার পরপরই সেখানে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সেখানে আসছেন।

আরও পড়ুন: বিএনপিকে শর্তসহ গোলাপবাগ মাঠ ব্যবহারের অনুমোদন দিল সিটি কর্পোরেশন

সমাবেশস্থলে আসা একাধিক নেতাকর্মী জানান, তারা বেশিরভাগই ঢাকা বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছেন। গ্রেফতার এড়াতে দু-তিনজন করে আলাদা আলাদাভাবে এসেছেন। ঢাকায় এসেও তারা পৃথকভাবে নিজ নিজ উদ্যোগে থাকার ব্যবস্থা করেন। সমাবেশের অনুমতির খবর মিলতেই দ্রুত মাঠে চলে এসেছেন।

এর আগে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল। সেখানে গোলাপবাগে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয় পুলিশ। বৈঠক থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গোলাপবাগে গণসমাবেশ করতে আমরা অনুমতি পেয়েছি। শনিবার বেলা ১১টার দিকে এ সমাবেশ শুরু হবে।

ট্যাগ: বিএনপি
টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, প্রাণ গেল ৭ ব…
  • ০৬ আগস্ট ২০২৬
পাল্টাপাল্টি কর্মসূচিতে থমথমে জবি, পরিচয়পত্র চেক করে ঢুকতে …
  • ০৬ আগস্ট ২০২৬
এক ঘণ্টার মধ্যে তিন কর্মসূচির ঘোষণা জকসু-ছাত্রদল-ঐক্যবদ্ধ জ…
  • ০৬ আগস্ট ২০২৬
ইন্টারনেট না থাকলেও বিল পাস, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয় থেক…
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুটেক্সে ছিল না কেন্দ্রীয় আয়োজন
  • ০৬ আগস্ট ২০২৬
দিল্লিতে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুয…
  • ০৬ আগস্ট ২০২৬