এসএসসিতে গণিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

২৯ নভেম্বর ২০২২, ১১:৫৯ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© প্রতিকী ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংকে ফেল করে ফাহিমা বেগম নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ নভেম্বর) ফলাফল প্রকাশের পর বিকেলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ফাহিমা ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে। তিনি বীরমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

স্থানীয়রা জানায়, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অংক ছাড়া সব বিষয়ে ভালো ফলাফল করে ফাহিমা। যে কারণে মানসিকভাবে ভেঙে পড়ে এবং  ফাঁস দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, এদিন সকালে ফাহিমার মামার বাড়িতে বেড়াতে যান তার বাবা-মা। বিকেলে বাড়িতে এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরে প্রবেশ করে ফাহিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, সুরতহাল প্রতিবেদন বলছে ওই ছাত্রী আত্মহত্যা করেছে।  ধারণা করা হচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬