নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২৫ নভেম্বর ২০২২, ০৮:৩৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল © টিডিসি ফটো

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, নোয়াখালীতে ৯ টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে। সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। সোনাইমুড়ী, হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জে নির্মাণ কাজ চলমান রয়েছে। তৃতীয় পর্যায়ের প্রকল্পে চাটখিল ও সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে জেলার নবনির্মিত টেনিস কমপ্লেক্সের উদ্বোধনের শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ইবিতে শিক্ষকসহ সকল নিয়োগ স্থগিত করলো ইউজিসি

প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল আরও বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ১০০ টি সেতুর উদ্বোধন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি। আওয়ামী লীগ এক দিনে যা করেছে, বিএনপি ৫ বছরেও এত সেতু নির্মাণ করতে পারেনি। এসবের নেপথ্যে যিনি কাজ করছেন আপনাদের এলাকার কৃতিসন্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেলা শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্প অচিরেই বাস্তবায়ন হবে। প্রায় ২০ কোটি টাকার এ প্রকল্পে থাকবে তিন তলা বিশিষ্ট মিডিয়া সেন্টার, তিনতলা বিশিষ্ট ডরমিটরি ভবন, ১১ ধাপের ৫০০ ফিট গ্যালারি, আউটার স্টেডিয়ামে ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিদ্যমান প্যাভিলিয়ন ভবনের অধিকতর উন্নয়ন কাজ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ইতিপূর্বে জেলায় টেনিস খেলার মতো ভাল জায়গা ছিলো না। দুই কোটি টাকা ব্যয়ে নোয়াখালী টেনিস কমপ্লেক্সের নির্মান করা হয়েছে। কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ঠ প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রীল ফেন্সিং।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের যুক্তরাজ্যসহ ১৩ দেশের যৌথ সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
close