ফেসবুকের কাছে হাজারের বেশি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

২৪ নভেম্বর ২০২২, ০৯:৪২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM

ফেসবুকের কাছে ১ হাজার ১৭১টি অ্যাকাউন্ট বা ব্যবহারকারীর তথ্য চেয়েছে সরকার। ২০২২ সালের  জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ফেসবুকের কাছে এসব তথ্য চাওয়া হয়। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সর্বশেষ ট্রান্সপারেন্সি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে দেখা যায়, সরকারের পক্ষ থেকে যেসব  অ্যাকাউন্টের চাওয়া হয়েছে তার মধ্যে ৬৬ দশমিক শূন্য ১ শতাংশ অ্যাকাউন্টের তথ্য সরবরাহ করেছে ফেসবুক। গত বছর সরকারের অনুরোধে সাড়া দিয়ে যথাক্রমে ৫০ এবং ৬৬ দশমিক ৮৬ শতাংশ তথ্য দিয়েছিল ফেসবুক। তবে এ বছরের প্রথম ছয় মাসের হিসাবে ফেসবুক সরকারের অনুরোধে কিছুটা কমই সাড়া দিয়েছে।

প্রতিবেদনে আরও দেখা গেছে, ফেসবুকের কাছে আগের ছয় মাসের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সাড়ে ১০ শতাংশ বেশি অনুরোধ এসেছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ এসেছে। এরপরই আছে ভারত, জার্মানি, ব্রাজিল, ফ্রান্স ও যুক্তরাজ্য।

উল্লেখ্য , প্রতি ছয় মাস পরপর ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে মেটা। প্রতিবেদনে কোন দেশের সরকার ফেসবুকের কাছে কী ধরনের তথ্য চায়, তা প্রকাশ করা হয়। তবে কোন অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়, তা জানানো হয় না।

ট্যাগ: ফেসবুক
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬