দাম বাড়লো স্যালাইনসহ ২৪ ধরনের ওষুধের

২২ নভেম্বর ২০২২, ০৮:১১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

৫ শতাংশ থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন লিমিটেডের সর্বমোট ২৪ ধরনের ওষুধের দাম। বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে মুলত হাইকোর্টে কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনায় এ দাম বাড়ানো হয়েছে বলে ।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার (২০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ওষুধের দাম নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ওষুধের দাম বাড়ানো সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: মেসিদের বিশ্বকাপ মিশন শুরু হার দিয়ে

দাম বাড়লো যেসব ওষুধের 

লিবরা কোম্পানির ৫০০ মিলির কলেরা স্যালাইনের দাম ৬১ থেকে বাড়িয়ে ৭২ টাকা করা হয়েছে। ১০০০ মিলির দাম ৮৮ থেকে বাড়িয়ে ৯৮ টাকা করা হয়েছে। ২০০০ মিলির ১১৩ থেকে বাড়িয়ে ১২২ টাকা করা হয়েছে। ৫০০ মিলির হাটসম্যান সলিউশন ৭৭ থেকে বাড়িয়ে ৮২ টাকা, ৯৫ টাকার ১০০০ মিলির হাটসম্যান ১০৫ টাকা, ৫৫ টাকার ৫০০ মিলির হাটসম্যান প্লাস ৬৬ টাকা, ৭১ টাকার ১০০০ মিলির হাটসম্যান ৮০ টাকা, দশমিক শূন্য ৯ শতাংশ (.০৯) সোডিয়াম ক্লোরাইডের দাম ছিল ৬৪ টাকা, তা এখন ৬৬ টাকা, ৭৪ টাকার সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৮৯ টাকার সোডিয়াম ক্লোরাইড ১০০ টাকা, ১০২ টাকার সোডিয়াম ক্লোরাইড ১১৫ টাকা, ১০ শতাংশের ৮০ টাকার ডেক্সট্রোজ ৯০ টাকা করা হয়েছে।

এছাড়া ৯৮ টাকার ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৭০ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ৮০ টাকা, ৯৩ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ক্লোরাইড ১০৭ টাকা, ৬৬ টাকার ২৫ডেক্সট্রোজ ৭৫ টাকা, ৭৮ টাকার ২৫ডেক্সট্রোজ ৮২ টাকা, ৯৩ টাকার ৫ % ডেক্সট্রোজ ১০৫ টাকা, ৬৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৭২ টাকা, ৭৮ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৮৫ টাকা, ৮৬ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৯০ টাকা, ৭৮ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ৮২ টাকা, ৯৩ টাকার ডেক্সট্রোজ প্লাস সোডিয়াম ১০০ টাকা করা হয়েছে।

ট্যাগ: রোগ
গ্যারেজের শাটার বিকল, দেড় মাস ধরে অচল বাহুবল স্বাস্থ্য কমপ্…
  • ১৫ এপ্রিল ২০২৬
মেয়ে সেজে ছাত্রীদের সঙ্গে প্রেম করতেন ‘সিরিয়াল রেপিস্ট’ রাব…
  • ১৫ এপ্রিল ২০২৬
তেল মজুতের দায়ে দুজনকে কারাদণ্ড
  • ১৫ এপ্রিল ২০২৬
‘দ্বিতীয় সারি নয়’, কিউইদের নিয়ে কড়া বার্তা টাইগার কোচের
  • ১৫ এপ্রিল ২০২৬
চাহিদার অতিরিক্ত কেন এক কোটি পাঠ্যবই চান শিক্ষা অফিসাররা, য…
  • ১৫ এপ্রিল ২০২৬
বাকৃবিতে পরিবেশবাদী সংগঠন ‘জিবি-সিবি’র আত্মপ্রকাশ
  • ১৫ এপ্রিল ২০২৬