বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ PM
হাতির আক্রমণে মারা যাওয়া কৃষকের মরদেহ

হাতির আক্রমণে মারা যাওয়া কৃষকের মরদেহ © টিডিসি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) ভোররাতে পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোররাতে নিজের ধানক্ষেত পাহারা দিতে যান ছাবের আহমদ। সম্প্রতি এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকেরা রাতে আগুন জ্বালিয়ে ও শব্দ করে ফসল রক্ষার চেষ্টা করছিলেন। ঘটনার দিনও তিনি একইভাবে ক্ষেত পাহারা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বন্য হাতি ধানক্ষেতে ঢুকে তাকে আক্রমণ করে।

একই সময় কাছাকাছি জমিতে অবস্থানরত কৃষক জামাল উদ্দিন জানান, হাতিটি শুঁড় দিয়ে আঘাত করে ছাবের আহমদকে গুরুতর জখম করে। বিশেষ করে তার হাত, পা ও মুখে মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতঘরিয়া পাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ফজরের আজানের আগে হাতির বিকট গর্জনে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরে বাইরে এসে মসজিদের পাশেই ছাবের আহমদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি জানান, ছাবের আহমদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কক্সবাজার অঞ্চলে সাম্প্রতিক সময়ে বন্য হাতির চলাচল বেড়েছে। খাদ্যের সন্ধানে তারা লোকালয়ে ঢুকে পড়ায় মানুষ-হাতি সংঘাত বৃদ্ধি পাচ্ছে। ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম জানান, বন্য হাতির আক্রমণে নিহতদের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়। এ জন্য নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আবেদন করতে হবে এবং বন বিভাগ এ বিষয়ে সহায়তা করবে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা হাতির আক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা হাতির চলাচলের পথ চিহ্নিত করা, নিরাপত্তা জোরদার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেন, বনাঞ্চল সংকুচিত হওয়া এবং মানুষের বসতি ও কৃষিকাজ সম্প্রসারণের কারণে মানুষ-হাতি সংঘাত বাড়ছে। এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।

প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬