কারাগারে বন্দি আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ PM
এস এম জিয়াউল হক জিয়া

এস এম জিয়াউল হক জিয়া © সংগৃহীত

কারাগারে বন্দি এস এম জিয়াউল হক জিয়া নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কৃষিবিদ এস এম জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। এ ছাড়া দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

জানা গেছে, সদর উপজেলার দিকপাইত ডি কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা জিয়া। সভাপতি থাকাকালিন সময়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এরপর গত ১৫ জানুয়ারি তাকে জেল-হাজতে পাঠানো হয়।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জিয়াউল হক দুদকের একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেফতার হয়ে জামালপুর জেলা কারাগারে আসেন। বাংলা নববর্ষ উপলক্ষ্যে জেলা কারাগারে দুপুরে উন্নত খাবারের আয়োজন ছিল। দুপুর ১টার দিকে তিনি খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থবোধ করেন। তার শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। পরে দুপুর ২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা নেন।’

তিনি জানান, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানান এই জেল সুপার।

সংশোধিত হচ্ছে এমপিও নীতিমালা, আসছে পাঁচ পরিবর্তন
  • ০৪ নভেম্বর ২০২৬
এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা
  • ০৪ নভেম্বর ২০২৬
পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে নতুন মনিটরিং নীতিমালা
  • ০৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950