মাদ্রাসার বেতন দিতে না পারায় ছাত্রীর আত্মহত্যা

২০ নভেম্বর ২০২২, ১১:৩৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নোয়াখালীর হাতিয়ায় মাদ্রাসার বেতন না পেয়ে বাবার উপর অভিমান করে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনা ঘটেছে। রোববার নিজ বাড়ি থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসাছাত্রীর নাম মোছাম্মৎ জুবাইদা বেগম (১৭)। সে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রফিক উদ্দিনের মেয়ে এবং স্থানীয় সিরাজুল দাখিল মাদ্রাসার ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে জুবাইদা মাদ্রাসায় যাওয়ার সময় তার বাবার কাছে মাসিক বেতনের বেতন চায়। তবে তখন তার বাবা টাকা দিতে পারেনি। মাদরাসা থেকে ফিরে এসে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের দরজা বন্ধ করে দুপুর সোয়া ২টার দিকে বিষ পান করে।  এরপর বিষের যন্ত্রণায় তার চিৎকার ও কান্নার শব্দ শুনে তার মা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বাবার ওপর অভিমান করে সে বিষ পান করে আত্মহত্যা করে।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close