ক্ষমতায় গেলে ৬ কোটি মানুষকে মাসে ১ হাজার করে টাকা দিব: মান্না

১৯ নভেম্বর ২০২২, ১২:৪৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
মাহমুদুর রহমান মান্না

মাহমুদুর রহমান মান্না © সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতায় গেলে ৬ কোটি ‘গরিব’ মানুষকে প্রতিমাসে এক হাজার টাকা করে দিব। তিনি বলেন, দেশে ১৭ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষ গরিব। এ ছাড়া দুই কোটি শিক্ষিত যুবক বেকার। করোনাভাইরাসের মহামারিতে অন্তত আড়াই কোটি মানুষ গরিব হয়ে গেছে। এসব মানুষের বাঁচার ব্যবস্থা করতে হবে। আমরা যদি ক্ষমতায় যাই তবে ঘোষণা দিতে চাই, একেবারে নিচে থেকে শুরু করে ৬ কোটি পর্যন্ত মানুষকে প্রতিমাসে ১ হাজার করে টাকা দেব।

আজ শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্র মঞ্চের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ, অংশ নিচ্ছেন রেকর্ডসংখ্যক গ্র্যাজুয়েট

তিনি জানান, আরও ২-৩ মাস আগেই বলেছিলাম, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো লক্ষণ দেখা যাচ্ছে। জিনিসপত্রের দাম এতো বেশি যে মানুষ কোনো কিছু কিনে আরাম পাচ্ছে না। আজকাল মানুষ ব্যাগ ভরে টাকা নিয়ে বাজারে যায়, ফিরে অর্ধেক ব্যাগ নিত্যপণ্য নিয়ে। তারা মাছ-মাংস খাওয়া অনেকটা ছেড়েই দিয়েছে।

মান্না আরও জানান, দ্রব্যমূল্যের বাজার দরে আগুন জ্বলছে। তাই জনগণ এখন ঘুরে দাঁড়িয়েছে, তারা পরিবর্তন চায়। সরকার পরিবর্তন হলে আরেক দল ক্ষমতায় আসবে। কিন্তু যারাই ক্ষমতায় আসুক এইযে জিনিসপত্রের দাম বাড়ল এটা কি বন্ধ হবে? 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।

ট্যাগ: করোনা
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬