শিক্ষা প্রতিষ্ঠানে মাদক নিয়ন্ত্রণে কাজ করবে পাঁচ সদস্যের কমিটি

১৫ নভেম্বর ২০২২, ০৭:৪২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
শিক্ষা প্রতিষ্ঠানে মাদক নিয়ন্ত্রণে কাজ করবে পাঁচ সদস্যের কমিটি

শিক্ষা প্রতিষ্ঠানে মাদক নিয়ন্ত্রণে কাজ করবে পাঁচ সদস্যের কমিটি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে দেশের সকল পর্যায়ের স্কুল, কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটি করে কমিটি গঠন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক সদস্য ও শিক্ষার্থীদের সমন্বয়ের ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ইতোমধ্যে দেশের ৩১ হাজার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক নিরোধে এ কমিটি করা হয়েছে। এখনও প্রায় ১০০ টি প্রতিষ্ঠানে কমিটি গঠনের কাজ বাকি আছে। অতিশীঘ্রই সেগুলোতে কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন জার্মানিতে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (নিরোধ) মো. মনজুরুল ইসলাম জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে মাদকের ভয়াবহতা ঠেকাতে । এসব কমিটির কার্যক্রম তদারকি করবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। এ কমিটি মাদকের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরবে এবং মাদক প্রতিরোধে স্কুল থেকে তারা নিজেদের আরও সচেতন করতে পারবে বলেও আশাবাদ জানান তিনি।

প্রসঙ্গত, এ কমিটি মাদকবিরোধী প্রচার কার্যক্রমের আওতায় সোশাল মিডিয়া ও ইন্টারনেটে নানা কার্যক্রমের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের আলোকেও মাদককে নিরুৎসাহিত করতে কাজ করবে।

 

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা ব…
  • ২০ মে ২০২৬
আলোচিত একরাম হত্যাকাণ্ডের এক যুগ, রায় হলেও শেষ হয়নি অপেক্ষা
  • ২০ মে ২০২৬
১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081