বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১২ নভেম্বর ২০২২, ০৯:২৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
জয় মন্ডল

জয় মন্ডল © সংগৃহীত

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হেয়েছে। শনিবার (১২ নভেম্বর) জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জয় মন্ডল (১৮)। ওই এলাকার তরুণ মন্ডলের ছেলে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জয় একটি গরুকে গোসল করাতে ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মাঠে নিয়ে যায়। এ সময় একটি বৈদ্যুতিক খুঁটির আর্থিং তারের সঙ্গে গরুর দড়ি পেঁচিয়ে যায়। এ অবস্থায় গরুটি হঠাৎ দৌড় দিলে আর্থিং তারে টান লেগে মেইন লাইনের তার ছিঁড়ে গরু এবং জয়ের ওপর পড়ে। 

পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অভয়নগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence