স্কুলমাঠে মদ্যপান, ইউপি সদস্যসহ গ্রেফতার ৪

১২ নভেম্বর ২০২২, ০৯:০১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
বাঘা থানা

বাঘা থানা © সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় স্কুলমাঠে মদপানের সময় ইউনিয়ন পরিষদের সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) উপজেলার বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আড়ানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও বেড়েরবাড়ি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে আবুল কালাম, একই গ্রামের খোরশেদ আলীর ছেলে নওশাদ আলী, জামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, খায়ের উদ্দিনের ছেলে নাজমুল হোসেন।

আরও পড়ুন: ৬০ হাজার টাকা বেতনে ওয়াটারএইডে চাকরি, সাপ্তাহিক ছুটি ২দিন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা বিদ্যালয়ের মাঠে মদপান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটকের পর থানায় নেওয়া হয়।

তিনি জানান, মাদক আইনে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close