৬০ হাজার টাকা বেতনে ওয়াটারএইডে চাকরি, সাপ্তাহিক ছুটি ২দিন

১২ নভেম্বর ২০২২, ০৮:৪০ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
এমআইএস অ্যান্ড লার্নিং অফিসার

এমআইএস অ্যান্ড লার্নিং অফিসার © প্রতিকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২০ নভেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়াটারএইড বাংলাদেশ

পদের নাম: এমআইএস অ্যান্ড লার্নিং অফিসার

পদের সংখ্যা: ১ টি

আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/পরিসংখ্যান/এমআইএস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। 

এছাড়া উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অ্যাপ্লিকেশন, এমওয়াটার ও এসপিএসএসের কাজ জানতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা ও ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা: জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি ডিগ্রি বা শিক্ষাজীবনের ভালো ফল থাকলে অভিজ্ঞতা শিথিলযোগ্য। ডাটাবেজ সিস্টেম ও কম্পিউটার সফটওয়্যার বিষয়ে ভালো জানাশোনা থাকতে হবে। 

কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬০,৩৭৫ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবন বিমা, সন্তান ও স্বামী/স্ত্রীসহ কর্মীর স্বাস্থ্য বিমা, মুঠোফোন বিল ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন প্রক্রিয়া :  আগ্রহীরা আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২২

এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close