ফেনীতে তারুণ্যের বন্ধনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কুরআন প্রতিযোগিতা

০৪ নভেম্বর ২০২২, ১০:২৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ © টিডিসি ফটো

ফেনীর অন্যতম সামাজিক সংগঠন তারুণ্যের বন্ধনের প্রতিষ্ঠাবার্ষিকী ও হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। আ্শুক্রবার ফেনী শহরের একটি  অভিযাত রেস্টুরেন্টে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। 

ওসমাণ গণী রাসেলের সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুর নবী হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময়’র সম্পাদক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সংগঠক ইমন উল হক, ফেনী লিও মুহুরী ক্লাবের সহ সভাপতি সংগঠক মোর্শেদ হেসেন,  ফেনী জেলা হিফজ পরিষদের সভাপতি মাওলানা আবদুল্লাহ, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। 

তারুন্যের বন্ধনের সভাপতি নিষাদ আদনান সহ শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনীর ভিবিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সাংগঠনের নেতৃবৃন্দ।।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে ১৩জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। প্রতিযোগিদের ১ম থেকে তেরোতম স্থান অধিকারীদের প্রায় ৫০হাজার টাকা সমমুল্যের নগদ অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট, গিফট প্যাক ও সনদ প্রদান করা হয়। এর আগে ফেনী জেলার বিভিন্ন হিফজ মাদ্রাসার ১২৮প্রতিযোগি থেকে চূড়ান্ত পর্বের জন্য ১৩প্রতিযোগি মনোনিত হয়।

অনুষ্ঠানে ২০২২-২৪ সালের জন্য ফখরুল ইসলাম ফাহাদকে সভাপতি, সেজানুল আলম চৌধুরী প্রিয়কে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি অনুমোদন দেয়া হয়।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence