বিএনপি ক্ষমতায় এলে দেশ গিলে খাবে: ওবায়দুল কাদের

২৯ অক্টোবর ২০২২, ০৬:০৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এদেশের অর্থনীতি গিলে ফেলেছে, মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ গিলে ফেলেছে। এবার যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে দেশ গিলে খাবে। তাই বিএনপি থেকে সাবধান। 

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সাবধান, বিএনপি থেকে সাবধান। তারা মুক্তিযুদ্ধের চেতনা লিখেছিল। এবার ক্ষমতায় যেতে পারলে দেশশুদ্ধ গিলে খাবে। বড়লোকের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। আমরা বলি বিএনপি থেকে সাবধান। এ কর্মসূচি সম্মেলন হলেও ঢাকা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা হাজার হাজার জনতার মিছিল থেকে নির্বাচনী স্লোগান ধ্বনিত হতে থাকে। দলের নির্বাচনী প্রতীক নৌকার স্লোগানে সম্মেলনের মাঠ ও আশপাশের এলাকা মুখরিত হয়ে উঠে ৷

তিনি বলেন, রংপুরে একটা সমাবেশ হচ্ছে। কত রঙ্গ দেখাইলা রে জাদু। রঙ বেরঙের নাটক। তিনদিন আগে রংপুরে সবাইকে এনে শুয়ে আছে। বাড়ির ছাদের ওপর, গুদাম ঘরে শুয়ে আছে। ফখরুল সাহেবের খবর কী? তিনি টাকার গুদামে ঘুমাইয়ে আছেন। টাকা রে টাকা, ঢাকা জেলা সম্মেলনে কত লোক হয়েছে, খবর নেন। ঢাকার ছবি দেখুন। আমাদেরটাও দেখুন। চট্টগ্রামের পলোগ্রাাউন্ডে শেখ হাসিনা যাবেন, দশ লাখ লোক দেখাবো। খেলা হবে, খেলা হবে আন্দোলনে, নির্বাচনে, ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভুয়া ভোটার বানানোর বিরুদ্ধে খেলা হবে। টাকা উড়ে মহল্লায়, টাকার খেলা হবে না। সাম্প্রদায়িক, খুনির সরকারের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ নয়।

আরও পড়ুন: জনগণ পাশে থাকলে কিছুই অসাধ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে সবচেয়ে দক্ষ প্রসাশকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সফল কূটনৈতিকের নাম শেখ হাসিনা। সবচেয়ে সাহসী নেতার নাম শেখ হাসিনা। আমাদের ক্রাইসিস ম্যানেজার হচ্ছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরবে না। উচ্চ আদালত ছুড়ে ফেলেছেন। আমরা ফেলে দেইনি। সময় এলে ঠিকই ভোটে যাবেন। নেতাটা কে? মুচলেকা দিয়ে লন্ডনে চলে গেছে কে? সেই তারেক রহমান হচ্ছে, ফখরুলদের নেতারা।

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬