ভোট জালিয়াতি-দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে খেলা হবে: কাদের

২৩ অক্টোবর ২০২২, ০৫:০২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটাে

ভোট জালিয়াতি, দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, খেলা হবে, কী খেলা হবে? ভোট চুরি ও ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।

রবিবার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে নারী নির্যাতনের বিরুদ্ধে। কত মানুষকে তোমরা হত্যা করেছো। আজ বড় বড় কথা বলো। আবার তারা নাকি বাধা পাচ্ছে। আওয়ামী লীগের অফিসের সামনে থেকে আমাদের পিটিয়ে উঠিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে খেলা হবে।

আরও পড়ুন: কুবি ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।

মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে তিনি বলেন, লাখ লোক আপনাদের সঙ্গে নেই। আমাদের সঙ্গে আছে। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন ভুলে যান। এ লাখ লাখ লোক নিয়েই খেলা হবে। ডিসেম্বরে বিজয়ের মাস। জনতার বিজয়ের জয়োধ্বনি শুনতে পারবেন।

তিনি বলেন, আমার ভালো লাগছে। শামীম ফাইটার পলিটিশিয়ান। তার সঙ্গে নারায়ণগঞ্জের পরপর তিনবার নির্বাচিত মেয়র। তাদের একই মঞ্চে দেখছি। আমার আসা সার্থক হয়েছে। নারায়ণগঞ্জের শক্তি এরা। আগামীতে কঠিন দিন আসছে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence