কুবি ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান

২৩ অক্টোবর ২০২২, ০৪:৩২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
কুবি ছাত্রলীগ

কুবি ছাত্রলীগ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২ টায় কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। ছাত্রলীগের ভেরিফায়েড পেইজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়  শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের আগামী দশ (১০) কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসূচী ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন, উপ-গণশিক্ষা সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফাহিম ইসলাম লিমনের নিকট জীবন বৃত্তান্ত প্রেরণের জন্য।

আরও পড়ুন: রিজার্ভের যে অবস্থা, প্রয়োজনে দিনে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে: তৌফিক-ই-ইলাহী

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্ব-শরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

উল্লেখ্য, এর আগে ৩০ সেপ্টেম্বর ছাত্রলীগের ভেরিফাইড পেইজ থেকে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও জীবনবৃত্তান্ত আহবানের ঘোষণা দেয়া হলেও পরবর্তীতে তা সরিয়ে ফেলা হয়।

মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত
  • ২৭ এপ্রিল ২০২৬
ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের বিক্ষোভ মিছিল
  • ২৭ এপ্রিল ২০২৬
হাইকোর্টে রিট করেছেন নুসরাত
  • ২৭ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি
  • ২৭ এপ্রিল ২০২৬
রিশাদের ঘটনাবহুল ওভার
  • ২৭ এপ্রিল ২০২৬
সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করতে হবে: ঢাবি উপা…
  • ২৭ এপ্রিল ২০২৬