‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে কী লিখলেন সারজিস?

৩০ মার্চ ২০২৬, ০৯:১৮ PM
নুরুল হক নুর ও সারজিস আলম

নুরুল হক নুর ও সারজিস আলম © টিডিসি সম্পাদিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এক ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। সোমবার (৩০ মার্চ) দেওয়া তার ওই পোস্টে খোঁচা দিয়ে মন্তব্যও করেছেন এনসিপি নেতা সারজিস আলম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।’

নুরের এই বক্তব্যের নিচে মন্তব্য করেন সারজিস আলম। তিনি লেখেন, ‘গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন বিএনপি টালবাহানা করতেছে, তখন আপনাদের মুখে তালা কেন ভাই?’

সারজিসের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক জবাব হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে পারস্পরিক দোষারোপের অংশ হিসেবে বিবেচনা করছেন।

তথ্যমতে, সম্প্রতি ‘জুলাই’ ইস্যু ঘিরে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে বক্তব্য ও পাল্টা বক্তব্যের প্রবণতা বেড়েছে, যা নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।

কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী, লাখো মা…
  • ২৭ নভেম্বর ২০২৬
শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার
  • ২৭ নভেম্বর ২০২৬
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৭ নভেম্বর ২০২৬
রাত ১০টার পর বন্ধ রাবির প্রধান ফটক
  • ২৭ নভেম্বর ২০২৬
আ.লীগের উৎপাত থেকে মানুষকে রক্ষা করতে ভারতের বক্তাকে দোয়া ক…
  • ২৭ নভেম্বর ২০২৬