ডিএমপির নতুন কমিশনার গোলাম ফারুক

২৩ অক্টোবর ২০২২, ০১:২৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
খন্দকার গোলাম ফারুক

খন্দকার গোলাম ফারুক © ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। এ বিষয়ে আজ রবিবার (২৩২ অক্টোবর) রাষ্ট্রপতির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন খন্দকার গোলাম ফারুক। কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৯ অক্টোবর শেষ হচ্ছে। বুধবার শফিকুল ইসলামের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। 

পুলিশের ১২তম বিসিএস কর্মকর্তা গোলাম ফারুকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে। তার বাবার নাম মৃত খন্দকার হায়দার আলী। ছাত্রজীবনে গোলাম ফারুক উচ্চমাধ্যমিক পর্যন্ত গ্রামেই ছিলেন। সেখানে পড়াশোনা করেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজে।

আরও পড়ুন: গভীর হচ্ছে নিম্নচাপ, ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা।

ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেতে যাওয়া পুলিশের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ডিএমপির অতিরিক্ত কমিশনার, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ছিলেন। এছাড়া ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত গোলাম ফারুক পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দুইবার 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)' এবং একবার 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)' পেয়েছেন। ২০২০ সালের ৯ নভেম্বর তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close