দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন যুবলীগ নেতা

১৬ অক্টোবর ২০২২, ০৯:২৪ PM
যুবলীগের সাবেক নেতা মো. ছানোয়ার হোসেন

যুবলীগের সাবেক নেতা মো. ছানোয়ার হোসেন © সংগৃহীত

দুধ দিয়ে গোসল করে দল ছেড়েছেন যুবলীগের সাবেক নেতা মো. ছানোয়ার হোসেন। টাঙ্গাইল জেলা যুবলীগ সভাপতির পদ না পেয়ে এই কাণ্ড ঘটান তিনি। রোববার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ১১ নম্বর আজগানা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খাটিয়ারহাট বাজারে আওয়ামী লীগ ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য করে কান ধরে ওঠ বস করেছেন তিনি। সেইসঙ্গে তার মোটরসাইকেল ও দোকানের চারপাশ দুধ দিয়ে পরিষ্কার করেন, যাতে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী তার ব্যবসা প্রতিষ্ঠানে না আসে এবং মোটরসাইকেলে না ওঠেন।

এই নেতার গ্রামের বাড়ি আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট গ্রামে। মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এই সাবেক যুবলীগ নেতা মো. ছানোয়ার হোসেন। ছানোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সভাপতি-সম্পাদকসহ আজ পর্যন্ত ভালো কোনো পদ পাননি। তারপরও আওয়ামী লীগ করে আসছেন। 

আরও পড়ুন: ঢাবি-চবিতে না থাকলেও সেকেন্ড টাইম থাকছে অন্তত ২২ বিশ্ববিদ্যালয়ে

শনিবার (১৫ অক্টোবর) ছিল আজগানা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলন। বিকেলে খাটিয়ারহাট বাজারে সম্মেলন অনুষ্ঠিত হয়।  সম্মেলনে তিনি এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। সম্মেলনে কাউন্সিলরদের ভোট না হয়ে জুরি বোর্ড গঠন করা হয়। জুরি বোর্ডের সদস্যরা তাকে সভাপতি না বানিয়ে ঐ এলাকার রুমানকে আহ্বায়ক এবং সুরুজ ও লতিফকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে।

এদিকে যুবলীগে তিনি কোনো পদ না পেয়ে মনের দুঃখ-কষ্ট নিয়ে রোববার সকাল ১০টার দিকে খাটিয়ারহাট বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালতিতে দুধ দিয়ে গোসল করেন। এবং ঘোষণা দেন তিনি আওয়ামী লীগ থেকে সরে গেছেন। তিনি ও তার পরিবার এখন থেকে আওয়ামী লীগ করবেন না বলে জানিয়েছেন।

অপরদিকে সাবেক যুবলীগ নেতা ছানোয়ার হোসেনের এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে। আওয়ামী লীগের একাধিক নেতা অভিযোগ করেছেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একটি চক্র সাবেক যুবলীগ নেতা ছানোয়ারকে ইন্ধন দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোক্তার আলী সিদ্দিকী জানান, শনিবার আজগানা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সম্মেলনে কাউন্সিলর এবং জুরি বোর্ডের সদস্যদের মতামত নিয়ে এলাকায় ও দলের মধ্যে যোগ্য, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের সমন্বয়ে যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কারও প্রতি কোন স্বজনপ্রীতি বা অন্যায় করা হয়নি। যিনি দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন এটি তার একান্তই ব্যক্তিগত বিষয়। এটা দলের কোনো ক্ষতি হবে না। আজগানা ইউনিয়নের আওয়ামী লীগের সব নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছে।

খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence