জ্বালানি তেলের দাম কমার সম্ভাবনা নেই: প্রতিমন্ত্রী

০৭ অক্টোবর ২০২২, ০১:৩৩ PM
প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রতিমন্ত্রী নসরুল হামিদ © সংগৃহীত

বৈশ্বিক পরিস্থিতির কারণে আপাতত জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই, বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে ১১টায় রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম। তাই আপাতত জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই।

এর আগে গত বুধবার (৫ অক্টোবর) ডিজেলের দাম কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় চিঠি দেয় তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। 

আরও পড়ুন: পর্যটকদের বিনামূল্যে ৫ লাখ বিমানের টিকিট দেবে হংকং।

তাদের দাবি, দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না এলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে খাতটি, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। 

চলমান লোডশেডিং নিয়ে প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং আগের চেয়ে কমেছে; তবে এখনও দিনে ৫০০-৭০০ মেগাওয়াট হচ্ছে। 

গত ২৮ আগস্ট ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিস্তারিত আসছে...

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence