প্রতিমার নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

০৫ অক্টোবর ২০২২, ১১:৪৩ PM
নিহতের পরিবারের আহাজারি

নিহতের পরিবারের আহাজারি © ফাইল ফটো

জামালপুরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে এক মুসলিম যুবকের মৃত্যু হয়েছে। বিসর্জনের সময় অন্য সবার সঙ্গে উল্লাস করছিলেন ২২ বছরের আকাশ। এ সময় প্রতিমার নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান তিনি।

আকাশ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার সোজাউর রহমান রানার ছেলে। জামালপুর ফায়ার সার্ভিস বুধবার রাত ৮টার দিকে আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ জানান, বুধবার সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন আকাশ ও তার বন্ধুরাও।

আকাশের বাবা সোজাউর রহমান রানা জানান, আকাশ প্রতি বছরই বন্ধু বান্ধব নিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতেন। এবারও অনুষ্ঠানে যোগ দিতে বিকালে বাড়ি থেকে বের হন তিনি।

জামালপুর থানার ওসি জানিয়েছেন, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ: মৃত্যু
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬