বিএনপি নেতার মায়ের নামে বিদ্যালয়ের ভবন, উদ্বোধন করলেন জি এম কাদের

০৫ অক্টোবর ২০২২, ১০:২৯ PM
বিদ্যালয় উদ্বোধন করলেন জি এম কাদের

বিদ্যালয় উদ্বোধন করলেন জি এম কাদের © সংগৃহীত

লালমনিরহাটে বিএনপি নেতার মায়ের নামে প্রতিষ্ঠা করা বিদ্যালয় উদ্বোধন করলেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ‘হাবিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের’ নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। 

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর মায়ের নামে প্রতিষ্ঠিত এই স্কুলে আজ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিদ্যালয়টির নতুন ভবন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য কানাই শর্মার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ।

আরও পড়ুন: স্থায়ী ক্যাম্পাসে যেতে বিশ্ববিদ্যালয়গুলো কতটুকু প্রস্তুত?

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানান, একটি সুশিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষায় নারীদের বিশেষ অগ্রাধিকার দিতে হবে। আধুনিক, প্রগতিশীল ও সচেতন নারী বলতে সুশিক্ষিত নারীকে বোঝায়। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে মেয়েদের অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। পাশাপাশি সামাজিক পরিবেশ-পরিস্থিতির ওপর শিক্ষক, অভিভাবক, সচেতন মহলের সার্বিক নজর রাখতে হবে।

জি এম কাদের আরও জানান, বড়বাড়ি ইউনিয়নের হাবিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশের উন্নয়ন হবে।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব জাহিদ হাসান, ঠিকাদার হারুন অর রশীদ প্রমুখ।

ট্যাগ: বিএনপি
এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
মাসে আয় হতে পারে ৩ লাখ টাকা পর্যন্ত
  • ২১ এপ্রিল ২০২৬