পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

০১ অক্টোবর ২০২২, ০৫:১৭ PM
নিহত ব্যাংক কর্মকর্তা ইমতিয়াজ আপন

নিহত ব্যাংক কর্মকর্তা ইমতিয়াজ আপন © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় ইমতিয়াজ আপন (৩৭)  নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আপন সোনালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

শনিবার (০১ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় এ ঘটনা ঘটে। ওই কর্মকর্তা কসবা উপজেলার খাড়েরা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের বাবা নিজাম উদ্দিন জানান, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উঠার সময় পিছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে গুরতর আহত হন আপন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: ঢাকা কলেজের অধ্যাপক সনজিদা আক্তার মারা গেছেন

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু। তিনি বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬