স্বল্পোন্নত দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ

০১ অক্টোবর ২০২২, ০১:৫১ PM
লোগো

লোগো © সংগৃহীত

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সূচকে (ইজিডিআই) এ বছর আট ধাপ এগিয়ে শূন্য দশমিক ৫৬৩০ স্কোর পেয়ে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে শীর্ষে উঠেছে বাংলাদেশ। ১৯৩টি দেশের মধ্যে ১১১তম স্থান অর্জন করেছে। ২০২০ সালে বাংলাদেশের স্থান ছিল ১১৯তম। ২০১৮ সালে বাংলাদেশ ১১৫তম অবস্থানে ছিল।

বুধবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জনানো হয়।

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট এর প্রতিবেদনে বলা হয়, ইজিডিআইয়ে স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৫৬৩০। এরপর ভুটান শূন্য দশমিক ৫৫২১, রুয়ান্ডা শূন্য দশমিক ৫৪৮৯, নেপাল শূন্য দশমিক ৫১১৭ এবং কম্বোডিয়া শূন্য দশমিক ৫০৫৬ পেয়েছে।

আরও পড়ুন: ভারতে প্রথমবারের মতো চালু হল ফাইভ-জি।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসাধারণ উন্নতি করেছে। বাংলাদেশ ই-পার্টিসিপেশন টুলের মাধ্যমে সারাদেশ, পৌরসভা ও গ্রামীণ স্থানীয় সরকার পর্যায়ে যোগাযোগ এবং সহযোগিতার ক্ষেত্রে উন্নয়নে কাজ করেছে। এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ফোনে আর্থিক পরিষেবার (এমএফএস) মাধ্যমে সারাদেশের ১০ কোটির বেশি গ্রামীণ নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট জরিপটি অনলাইনে ই-পার্টিসিপেশন, অনলাইনে সেবা প্রদান, টেলিযোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদকে মূল্যায়ন করে করা হয়। ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডিইএসএ) প্রতি দুই বছর পর এই জরিপের ফল প্রকাশ করে থাকে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence