বেনজীর আহমেদকে অস্ত্রধারী দেহরক্ষী প্রদানের নির্দেশ

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬ PM
বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ © ফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পদ থেকে আজ বৃহস্পতিবার বিদায় নিতে যাওয়া বেনজীর আহমেদের নিরাপত্তায় অস্ত্রসহ পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের আইজিপি বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘ড. বেনজীর আহমেদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালীন তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফর্মেশনে সাদা পোশাকে এসকর্ট, অস্ত্রসহ ইউনিফর্মধারী দুজন সার্বক্ষণিক দেহরক্ষী ও ১/৩ ফর্মেশনে হাউসগার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), বিপি-৬৩৮৮০০০০২১, পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর, ঢাকাকে ৩০ সেপ্টেম্বর ২০২২ বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী অবসর দেওয়া হলো।

তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্ডসহ ১ অক্টোবর ২০২২ থেকে আগামী বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ট্যাগ: পুলিশ
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬